আইন ও অপরাধ

ছাত্র-জনতার হত্যাকারীদের এ দেশে কোনো জায়গা হবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ছাত্র-জনতার হত্যাকারী, পলাতক ও ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না। যারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশ

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
ছাত্র-জনতার হত্যাকারীদের এ দেশে কোনো জায়গা হবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ছাত্র-জনতার হত্যাকারী, পলাতক ও ষড়যন্ত্রকারীদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না। যারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদেরও এ দেশে ঠাঁই হবে না।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগ ও দলটির সহযোগীদের পরিকল্পিত নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

রিজভী অভিযোগ করেন, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা দেশের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তাঁর অনুসারীদের কাছে অর্থ পাঠিয়ে আবারও অগ্নিসন্ত্রাস চালানো হচ্ছে। গার্মেন্টস কারখানা, যানবাহন, পুলিশ বক্স, গ্রামীণ ব্যাংকের শাখা এবং বিভিন্ন ব্যক্তির বাড়িতে আগুন ও বোমা হামলার ঘটনাকে তিনি পরিকল্পিত নৈরাজ্যের অংশ বলে দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, দেশে ও বিদেশে বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ সময় কয়েকটি হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করে রিজভী বলেন, নানা সহিংসতার পরও সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে, নির্বিচারে গুলি চালানো হচ্ছে না।

ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে পেট্রাপোল সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠকের ঘটনা নিয়ে বাংলাদেশের মানুষের প্রশ্ন রয়েছে। এর পেছনে কী ধরনের পরিকল্পনা রয়েছে, তা জানতে চান তিনি।

সমাবেশে রিজভী বলেন, দেশের গণতন্ত্রমনা মানুষ হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের সমর্থন করবে না। অপরাধীদের বিচার আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হবে। বাংলাদেশের মাটিতে পলাতক ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান হবে না।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ