প্রথম আলোতে ‘আইডিয়া-সংকট’ নিয়ে স্যরি প্রকাশ
কথায় আছে, অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আর রস+আলোর বি.স. যেদিকে চায়, আইডিয়া শুকিয়ে যায়!

কথায় আছে, অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। আর রস+আলোর বি.স. যেদিকে চায়, আইডিয়া শুকিয়ে যায়! অবশ্য এতে তাকে দোষ দেওয়া যায় না। দেশজুড়ে এমনিতেই নানা সংকট। গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট, পানির সংকট। এত সংকটের ভিড়ে আইডিয়া নামক বস্তুটি আর বাদ যাবে কেন। সে–ও আজ সংকটে পড়ে যায় যায়! জুতসই একটা আইডিয়া করতে গেলে প্রথমেই চিন্তা আসে, কয়দিন জেল খাটা লাগতে পারে! আসল আইডিয়া ভুলে তখন জেলে গেলে কীভাবে সময় কাটবে, সেই আইডিয়া করতে বসে যাই। মুসিবত আর কাকে বলে!
যাহোক, পাঠকদের কাছে স্যরি। আইডিয়া–সংকটের জন্য এই সংখ্যায় আপনাদের খুশি করতে পারলাম না। মানে, কভার দিতে পারলাম না।
তবে পাঠকদের একটা আইডিয়া দিতে পারি—কভারবিহীন এই রস+আলো যদি আপনার রসালোনুভূতিতে আঘাত করে, তাহলে একটা কাজ করবেন। রংপেনসিল নিয়ে বসে যান। কভারের খালি জায়গায় নিজেই এঁকে ফেলুন আপনার মনের মতো কভার। তারপর সেই দুর্দান্ত কভারের একটা ছবি তুলে রস+আলোর অফিশিয়াল পেজ ট্যাগ করে পোস্ট করুন নিজের ফেসবুক আইডিতে।
সেরা তিনটি কভার ছাপা হবে পরবর্তী সংখ্যায়।
টাকাটা পেলে আপনি খুশি হবেন। অবশ্য একটু পরেই আবার মনে পড়বে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই অস্থির সময়ে ৫০০ টাকা আসলে কোনো টাকাই না। তখন একটু মন খারাপ হবে। কী আর করার! লোকে তো আর অকারণে বলে না, যত হাসি তত কান্না…
এই প্রতিবেদনটি কেমন লাগল?
আপনার প্রতিক্রিয়া শুধু এই ব্রাউজারে সংরক্ষিত হবে।
এখনো কোনো মতামত নেই। প্রথম মতামতটি আপনিই দিন।
মতামত দিতে সাইন-ইন করুন।







০ টি মতামত