আইন ও অপরাধ

সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুরের পাকদী এলাকায় শাজাহান খানের পারিবারিক পেট্রলপাম্পে হামলা ও ভাঙচুর, থানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগে কোনো সাড়া না পাওয়া যায়।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রলপাম্পে হামলা-ভাঙচুর

মাদারীপুরে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যায় শহরের পাকদী এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাকদী এলাকায় অবস্থিত সার্বিক ফিলিং স্টেশনে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ফিলিং স্টেশনের কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে বক্তব্য জানতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ