খেলাধুলা

ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রাম থেকে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন সভাপতি দুলাল হোসেন (বাটা দুলাল)কে গ্রেপ্তার করা হয়।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
ফেনীতে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা বাটা দুলাল গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুলাল হোসেন সোনাগাজী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তিনি উপজেলার মধ্যম চরচান্দিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, দুলাল হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম দুলাল হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুলালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ