আইন ও অপরাধ

রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পা

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:

রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামের সবুজ শেখের ছেলে।

পুলিশ জানায়, বদরগঞ্জের দলুয়া গ্রামে কুইন চিকস্ সিপি নামের মুরগির খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মকবুল হোসেন। এ সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা তাকে ধরেন। পরে চোর সন্দেহে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বললেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এরা হলেন-খামারের কর্মচারী শিহাব বাবু ও সৈয়দ শাহাদ। মকবুল হোসেন চুরি করতে খামারে প্রবেশ করেছিল সেটা প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত। তবে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ