জাতীয়

সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন চলছে

স্বল্প খরচে ও সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের এক সুবর্ণ সুযোগ এসেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই দারুসসালামে ৩৭০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্র

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
সরকারিভাবে ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন চলছে

স্বল্প খরচে ও সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের এক সুবর্ণ সুযোগ এসেছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই দারুসসালামে ৩৭০ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি দেশটির ১৯টি কোম্পানির বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২২ নভেম্বর বোয়েসেলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া: গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ নভেম্বর ২০২৬ (শুক্রবার) বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালের (https://www.oep.gov.bd/job-circulars) মাধ্যমে আবেদন করতে হবে।

পদের বিবরণ ও বেতন কাঠামো: বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক এবং ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।

বেশিরভাগ পদের জন্য দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। তবে যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ডলার। পদভেদে প্রার্থীদের বয়সসীমা ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকর্তা বিশেষ অগ্রাধিকার দেবেন।

চাকরির শর্তাবলি ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্ত কর্মীদের সঙ্গে ২ বছরের শ্রম চুক্তি করা হবে, যা পরবর্তীতে নবায়নযোগ্য। দৈনিক ডিউটি ৮ ঘণ্টা। ওভারটাইম, মেডিকেল, বীমা ও ছুটিসহ অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। কর্মীদের বিমান ভাড়া ও আবাসনের ব্যয় সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকর্তা বহন করবে, তবে খাবারের খরচ কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।

আবেদন ফি ও অন্যান্য খরচ: অনলাইনে আবেদনের সময় ১০০ টাকা ও সার্ভিস চার্জ (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ চূড়ান্ত নির্বাচিতদের মধ্যে দক্ষ কর্মীদের ক্ষেত্রে ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে করে মূল কপি জমা দিতে হবে। এ ছাড়া দূতাবাস নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে।

প্রতারণা থেকে সতর্কবার্তা: বোয়েসেল জানিয়েছে, ইন্টারভিউ ও নির্বাচিতদের তালিকা কেবল বোয়েসেলের ওয়েবসাইট (boesl.gov.bd)-এর নোটিশ বোর্ড ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। পাশাপাশি ‘BOESL’ লেখা পোর্টাল বা 01552146456 নম্বর থেকে এসএমএস পাঠানো হবে। সংস্থাটি কোনো নগদ অর্থ গ্রহণ করে না এবং দেশে তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা অফিস নেই।

যেকোনো জরুরি প্রয়োজনে 01765-411653 মোবাইল নম্বর অথবা ওইপি সংক্রান্ত হটলাইন 09618884271-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ