ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, অগ্নিসংযোগ – পরিস্থিতি সামলাতে কী করছে পুলিশ?
বিবিসি বাংলার প্রতিবেদনে ঢাকা ও গোপালগঞ্জসহ ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে; পুলিশ ৬০ জনকে গ্রেফতার করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, বুধবার ভোরে বরিশালের পিরোজপুরে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু'টি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে।
এ ছাড়া এদিন সকাল থেকে দেশের আরও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বিশেষ করে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা।
এর আগে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত