বনানীতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
রাজধানীর বনানীতে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

রাজধানীর বনানীতে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ বক্সেও আগুন ধরেনি বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইজার আলী আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি দেখতে পায়। এর কাচের অংশের মুখ ও বাকি অংশ কাপড় দিয়ে মোড়ানো ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা বিকট শব্দ শুনতে পান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ বক্সে আগুনও লাগেনি।






রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রগতি সরণির লিংক রোডের মাথায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি এলাকায় কিশোর মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।

রাজধানীর মিরপুর ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মিরপুরের পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে আলিফ পরিবহনের আরও একটি বাসে আগুন দেওয়া হয়।
শিশুটির বাবা আশরাফুল হক ইমন দোকানের কর্মচারী আর শিশুটির মা মেহেরুন্নেসা গৃহিণী। বিকেলে মেহেরুন্নেসা একাই শিশুটিকে গলাটিপে হত্যা করেন। এরপর তিনিই ফোনে তাঁর স্বজনদের বিষয়টি জানান এবং হত্যার দায় স্বীকার করেন। শিশুটির বাবা কর্মস্থল থেকে ফোন করে বাড়িওয়ালাকে বিষয়টি জানালে তিনি বাসায় গিয়ে
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত