আইন ও অপরাধ

ফতুল্লায় পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছে সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
ফতুল্লায় পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছে সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে তারা দেওভোগ হাসেমবাগ এলাকায় তথ্য অনুসন্ধানে আসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগসারা দেশ

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ