জাতীয়

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান টেকনাফে গুলিবিনিময়ে নিহত সৈনিকের পরিবারকে আর্থিক সহায়তা ও আবাসন উন্নয়নের ব্যবস্থা করেছেন।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

কর্তব্যরত অবস্থায় নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি তাঁর পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারকে আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী

আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ