জাতীয়

মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে চার রাউন্ড গুলি করে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবছার (৪০) নামে পুলিশের এক সোর্সকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবছারের অবস্থা আশঙ্কাজনক।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে চার রাউন্ড গুলি করে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবছার (৪০) নামে পুলিশের এক সোর্সকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবছারের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ দোকানে বসে ছিলেন আবছার। এ সময় মোটরসাইকেলে করে তিন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

গুলিবিদ্ধ আবছার একই এলাকার মোহাম্মদ সাহাবু চৌধুরীর ছেলে।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, ‘আবছার আমাদের সাপোর্ট দিত। হয়তো সে কারণেই এ ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা শটগানে দুই রাউন্ড এবং নাইন এমএম পিস্তলে দুই রাউন্ড গুলি চালায়। আবছারের রানে এক রাউন্ড ও হাতে দুই রাউন্ড গুলি লাগে। এ ছাড়া তাঁর বুকেও গুলির ছররার আঘাত লাগে।’

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবছার পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ