অর্থনীতি

ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইজিবাইক চুরির ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এএসআই মিরানকে গ্রেপ্তার করেছেন নগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে তাঁকে গ্রে

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
ইজিবাইক চুরির ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইজিবাইক চুরির ঘটনায় পুলিশের চাকরিচ্যুত এএসআই মিরানকে গ্রেপ্তার করেছেন নগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া এলাকার মওলার বাড়ির মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাটিয়াঘাটা উপজেলার ভাণ্ডারকোর্ট পূর্বপাড়া এলাকার আহমেদ শেখের ছেলে।

পুলিশের একটি সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিকেল ৪টার দিকে ইজিবাইকচালক সোহরাব খান দৌলতপুর থানার মিনাক্ষী হল-সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় চাকরিচ্যুত এএসআই মো. মিরান শেখ তাঁকে খুলনা পুলিশ লাইনসের সামনে যাওয়ার কথা বলেন। তাঁকে নিয়ে ওই এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা আরও দুজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে খুলনায় যাওয়ার কথা বলে ইজিবাইকে ওঠেন।

খালিশপুর থানার বকুলতলা মোড়-সংলগ্ন ইসলামী ফাউন্ডেশনের সামনে পৌঁছালে মিরানের কাছে ফোন আসে, তাঁর মা মারা গেছে। এ সময় তিনি ইজিবাইক থামাতে বললে চালক গাড়ি থামিয়ে দেন। চালক পানি খাওয়ার জন্য বিপরীত দিকে গেলে মিরান ইজিবাইক নিয়ে পালিয়ে যান। পরে চালক ডিবি অফিসে একটি মৌখিক অভিযোগ করেন।

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চাকরিচ্যুত এএসআই মিরান প্রতারক প্রকৃতির। বাটপার ও বদ আচরণের কারণে তিনি চাকরিচ্যুত হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হানি ট্র্যাপের মতো অভিযোগ রয়েছে। ইজিবাইক চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগসারা দেশ

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ