জাতীয়

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড, সহিংসতা, গুম-খুন ও দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত ক

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ, অতীত কর্মকাণ্ড দুর্ভাগ্যজনক: শামা ওবায়েদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড, সহিংসতা, গুম-খুন ও দেশের অর্থনীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের নানা প্রমাণ সামনে আসছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, লগি-বৈঠা, পেট্রলবোমা ও সহিংসতার রাজনীতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। গুম, খুন ও নির্যাতনের মাধ্যমে দলটি মানুষের পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুনের অভিযোগ তুলে তিনি বলেন, এখন আওয়ামী লীগের নেতারাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছাড়তে বলেনি, তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।

দেশের অর্থনীতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তারেক রহমানের উদ্যোগে ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও প্রবাসী কার্ড চালুর পাশাপাশি মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।

পোশাকশিল্প নিয়ে তিনি বলেন, এ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। লাখো নারী শ্রমিকের কর্মসংস্থান ও পরিবারের জীবিকা এর সঙ্গে জড়িত। সরকার শ্রমিকদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। তবে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে। জনগণ আর অতীতের মতো কোনো রাজনৈতিক শক্তির কথায় পরিচালিত হবে না।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

ট্যাগজাতীয়

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ