ডিসেম্বর ঘিরে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি: মহাপরিচালক
আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, অস্ত্র ও বিস্ফোরক এবং মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে দেশের সব সীমান্তে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। সরকারের নির্দেশনা বাস্তবায়নে ডিসেম্বরকে ঘিরে সীমান্তজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রস্তুতি সরেজমিনে দেখতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে হেলিকপ্টারে ফেনী সীমান্ত পরিদর্শন শেষে কুমিল্লা হয়ে আখাউড়ায় পৌঁছান বিজিবি মহাপরিচালক। এ সময় বিজিবির পূর্বাঞ্চলের বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়করা তাঁর সঙ্গে ছিলেন।
লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত