অর্থনীতি

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি

বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছেন।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারায় বিএনপি

খুলনার পাড়া-মহল্লায় রাতভর পাহারা দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সন্ধ্যার পর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও পাহারা দিতে দেখা গেছে তাঁদের। দলীয় সূত্র জানিয়েছে, রাতভর রাজপথে অবস্থান করবেন নেতা–কর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ড কমিটির নেতৃত্বে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা–কর্মীরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।

নগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা জানান, অগ্নি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বিএনপির নেতা–কর্মীরা।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ