অর্থনীতি

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে খুলনা দিঘলিয়া উপজেলার বগদিয়া এলাকায় মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
আপডেট:
কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

খুলনার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে উপজেলার বগদিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী জানান, বুধবার রাতে যৌথ অভিযান চালিয়ে বগদিয়া এলাকার নিজ বাড়ি থেকে মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০২৪ সালে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হালিম হত্যা মামলায় মোল্লা আকরাম হোসেনকে আটক করেছিল যৌথবাহিনী।

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ