জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, তিন স্তরের কমিটি
সম্পত্তির ‘সর্বনিম্ন’ নয়, প্রকৃত বাজারমূল্য নির্ধারণের নতুন বিধান জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে।

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধান জারি করেছে সরকার। এখন থেকে সম্পত্তির মূল্য নির্ধারণে আর শুধু ‘সর্বনিম্নমূল্য’ বিবেচনা করা হবে না। ১১ নভেম্বর ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ সংশোধন করে নিবন্ধন অধিদপ্তর এই প্রজ্ঞাপন জারি করেছে।
সংশোধনে বিধিমালার নাম থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ‘বাজার মূল্য’ বলতে এখন সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বোঝানো হবে। নতুন নিয়মে সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিটি, পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকায় জেলা কমিটি এবং অন্যান্য এলাকায় উপজেলা কমিটি মূল্য নির্ধারণ করবে।
কীভাবে নির্ধারণ হবে দাম
মূল্য নির্ধারণে জমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান, যোগাযোগ ও অবকাঠামো suবিধা, সরকারি সম্পত্তির নির্ধারিত মূল্য, স্থানীয় বাজারদর, গণশুনানি এবং আগের নিবন্ধিত দলিল ও সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য বিবেচনায় নিতে হবে। কোনো একক বিষয়ের ভিত্তিতে মূল্য ঠিক করা যাবে না।
একই মৌজায় অবস্থান ও বৈশিষ্ট্যের পার্থক্য থাকলে একাধিক ক্লাস্টারভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত তালিকা তিন বছর কার্যকর থাকবে—আগের বিধানে ছিল দুই বছর। চূড়ান্ত অনুমোদনের পর তালিকা সংশ্লিষ্ট দপ্তর ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত