সরকারি ক্রয়ে স্বচ্ছতা বাড়াতে সংশোধনী বিল পাস
পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। নতুন বিধানে দেশীয় শিল্প সুরক্ষা ও উন্মুক্ত দরপত্র আধুনিকায়ন করা হবে।

সরকারি ক্রয়ে অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে দেশীয় শিল্পের সুরক্ষা, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি, চুক্তির প্রশাসনিক বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতি আধুনিকায়ন করা হবে। টেকসই ক্রয়ের জন্য ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতি চালুর প্রস্তাবও রয়েছে।
বিরোধীদের আপত্তি ও মন্ত্রীর জবাব
বিল পাসের আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা জনমত যাচাইয়ের দাবি তুলেন। অর্থমন্ত্রীর জবাব ছিল—এর উদ্দেশ্য কাউকে বিশেষ সুযোগ দেওয়া নয়, বরং যারা সুযোগ থেকে বঞ্চিত, তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। পর্যালোচনা কমিটিতে বেসরকারি খাতের প্রতিনিধিও রাখা হয়েছে।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এ এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর জারি করা অধ্যাদেশের ভিত্তিতেই এই বিল সংসদে উপস্থাপন করা হয়। নতুন, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র, নারী ও সুবিধাবঞ্চিত দরদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান যুক্ত করা হয়েছে।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত