জাতীয়

নগদ অ্যাপে চালু হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা

প্রতিবার পিন ব্যবহার না করে মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
নগদ অ্যাপে চালু হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা

প্রতিবার পিন ব্যবহার না করে মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন

গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেন আরও নিরাপদ ও সহজ করতে নগদ অ্যাপে চালু হয়েছে বায়োমেট্রিক লগইন সুবিধা। নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা প্রতিবার পিন ব্যবহার না করেই মোবাইল ফোনের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।

নগদ জানিয়েছে, নতুন সুবিধাটি ‘নগদ রেগুলার’ ও ‘নগদ ইসলামিক’—উভয় ধরনের অ্যাকাউন্টের গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। এতে অ্যাপে প্রবেশের সময় কমার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও গুরুত্ব পেয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ডেটা তার ব্যবহৃত মোবাইল ফোনেই সংরক্ষিত থাকবে। নগদ এসব বায়োমেট্রিক তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করবে না। ফলে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় থাকবে।

যেভাবে চালু করবেন বায়োমেট্রিক লগইন সুবিধাটি চালু করতে প্রথমে নগদ অ্যাপে পিন দিয়ে লগইন করতে হবে। এরপর ‘মাই নগদ’ (My Nagad) অপশনে গিয়ে ‘বায়োমেট্রিক লগইন’ (Biometric Login) নির্বাচন করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুসরণ করে একবার পিনের মাধ্যমে যাচাই সম্পন্ন করলেই ফিচারটি সক্রিয় হবে।

কোনো কারণে বায়োমেট্রিক যাচাই কাজ না করলে গ্রাহকেরা আগের মতো পিন ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া টানা পাঁচবার বায়োমেট্রিক যাচাই ব্যর্থ হলে সুবিধাটি সাময়িকভাবে লক হয়ে যাবে। গ্রাহকেরা চাইলে যেকোনো সময় ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন।

নগদের চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, ‘গ্রাহকদের ডিজিটাল লেনদেন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতেই নগদ অ্যাপে বায়োমেট্রিক ফিচার যুক্ত করা হয়েছে। এতে বারবার পিন দেওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি গ্রাহকদের তথ্য ও অর্থের নিরাপত্তাও বাড়বে।’

তিনি আরও জানান, গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে শিগগিরই আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত মাসে আধুনিক প্রযুক্তি ও নতুন ইন্টারফেসের সমন্বয়ে নগদ অ্যাপের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। নগদের দাবি, নতুন সংস্করণটি প্রকাশের কয়েক দিনের মধ্যেই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় জায়গা করে নেয়।

নগদ কর্তৃপক্ষের প্রত্যাশা, বায়োমেট্রিক লগইন সুবিধা চালুর ফলে গ্রাহকদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবায় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার হবে।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ