নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার ও প্রতিষ্ঠানে সহায়তা বিতরণ
পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরসহ মোট ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরসহ মোট ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, রুদ্রপুর বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরও নিয়মিত ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের দুর্ভোগ কমাতে এই সহায়তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দিবাগত রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে আগুনে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারান। কেউ বসতঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।






পিরোজপুরের নেছারাবাদে নিজ বসতঘর থেকে মো. রাজীব সরদার (২৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের সরদারবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়…

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার পরও সড়কের সেতু ভাঙা থাকায় সময়মতো ঘটনাস্থ
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
গতকাল শনিবার সকালে নদীতে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির ঘাড়ের পেছনে, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি আকার-ইঙ্গিতে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি কর
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত