পদত্যাগের গুঞ্জন, ভুয়া ফটোকার্ড নিয়ে সতর্ক করলেন ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। রোববার তার ফেসবুক পেজে

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। রোববার তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে সবাইকে ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ধরনের কোনো ঘটনার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানানো হয়েছে এক সতর্কবার্তায়। এতে বলা হয়, ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
সতর্কবার্তায় আরও বলা হয়, যাচাই না করে কেউ যেন কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করেন। বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এতে সবাইকে সত্য তথ্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আপনার কণ্ঠস্বর
পাঠকের মতামত
আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।








০ টি মতামত