অর্থনীতি

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

BartaPrerok
প্রকাশ: ২ মিনিটে পড়ুন
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক। তারা হলেন—চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন এবং পার্বত্য বান্দরবানের লামা উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম। নিহত অপর দুজন ও আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর যাত্রীদের পথচারীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মালুমঘাট হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবেস জানান, ঈদগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ