অর্থনীতি

মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিশেষ

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
মঙ্গলবার কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার

বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর একটি রাষ্ট্রীয় অতিথিশালায় এ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তবে ব্রিফিংয়ে কোন কোন বিষয় আলোচনায় আসবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সোমবার ঢাকায় অবস্থিত সব বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধিদলের সাম্প্রতিক বৈঠককে দেশের গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতিফলন হিসেবে দেখছে সরকার।

সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দলীয় পরিচয় ও আদর্শিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পতিত স্বৈরাচারী শক্তির দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

মাহদী আমিন আরও বলেন, রাজনৈতিক মত, বিশ্বাস ও আদর্শের পার্থক্য থাকলেও পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য রয়েছে।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ