আইন ও অপরাধ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। নিহত টমাস উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একটি পদে

BartaPrerok
প্রকাশ: ১ মিনিটে পড়ুন
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। নিহত টমাস উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার একটি পদে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী পারচৌকা এলাকার ঈদগাহ মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানিয়েছেন, ঈদগাহ মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটলে টমাস উদ্দিন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তারা।

ওসি মতিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তবে কী উদ্দেশ্যে সেখানে ককটেল তৈরি করা হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের পরিচয় ও শারীরিক অবস্থাও জানা যায়নি।

লেভেল- ১০, ১৬৩, সোনারগাঁও রোড (হাতিরপুল), ঢাকা-১২০৫ ফোন: +৮৮ ০১৮৩৬৮৩২১৯৩ ইমেইল: [email protected] [email protected]

আপনার কণ্ঠস্বর

পাঠকের মতামত

০টি প্রতিক্রিয়া

আপনার প্রতিক্রিয়া এই ব্রাউজারে সংরক্ষিত হয়।

০ টি মতামত

এখনো কোনো মতামত নেই।প্রথম মতামত দিয়ে আলোচনায় যোগ দিন।
সাইন-ইন করে মতামত দিন →

সম্পর্কিত সংবাদ